কুলাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা!  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা! 

  • শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলামসহ থানা পুলিশদের এক টিম অংশগ্রহণ করেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে কুলাউড়া উপজেলার গাজীপুর বাজার, লস্করপুর বাজার, ব্রাহ্মণবাজার, শ্রীপুর বাজার, ভাটেরা বাজার, বরমচাল বাজারসহ বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের ৭টি মামলায় ৪ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। পরে অর্থদন্ডের টাকা পরিশোধ করে দন্ডপ্রাপ্তরা মুক্তিলাভ করে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা বাস্তবায়নে ও মাস্ক পরিধানসহ দোকানপাঠ সন্ধ্যা ৭টায় বন্ধ করা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান এখন থেকে নিয়মিত অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!