রাজনগরে অগ্নিকান্ড : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে অগ্নিকান্ড : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় শুক্রবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের বকস্ বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মোস্তফা বকসের গোয়ালঘরে ঘরে আগুন লাগে। এসময় গোয়ালঘর থেকে বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। বসতঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুনে মোস্তফা বকেেসর ছোট ভাই মতছির বকসের ৪টি গরু ও গরুর বাচ্চা এবং মোস্তফা বকসের ২টি ছাগল ও নগদ প্রায় ১ লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।

Manual2 Ad Code

রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান ছালেক মজিদ বলেন, কেমন করে আগুন লাগল তা পুরপুরি কেউ নিশ্চিত নন।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাজনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!