কিডনী রোগে আক্রান্ত তালহার চিকিৎসা সহায়তায় কুলাউড়া এসএসসি ৯০ ব্যাচ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কিডনী রোগে আক্রান্ত তালহার চিকিৎসা সহায়তায় কুলাউড়া এসএসসি ৯০ ব্যাচ

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

কুলাউড়ায় ব্যাংকার ও এসএসসি ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুলের ছেলে কিডনি রোগে আক্রান্ত অসুস্থ তালহা বিন-শামসের পাশে দাঁড়ালো এন সি স্কুলের এসএসসি ৯০ ব্যাচে।

১১  এপ্রিল শনিবার কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ স্যার অসুস্থ তালহা বিন শামসের হাতে ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক তুলে দেন। তালহা বিন-শামস বয়স ১১ বছর। কুলাউড়া সাউথইস্ট ব্যাংকে কর্মরত এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুল এর ছেলে, তালহা ২০১৮ সাল থেকে ক্রনিক কিডনি ডিজিজ (CKD) তে ভুগছে।

Manual4 Ad Code

প্রথমে তাকে চেন্নাই এর এপোলো হসপিটালে দেখানো হয়েছে, তারপর নারায়নী হাসপাতাল, তারপর দিল্লির এইমস (AIMS) হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। সবশেষে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।

Manual8 Ad Code

এখন সে ঢাকা কিডনি হাসপাতালে চেয়ারম্যান প্রফেসর হারুন-উর-রশিদের অধীনে চিকিৎসাধীন আছে। কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে করা হলে ২৫ থেকে ৩০ লক্ষ আর ইন্ডিয়াতে করা হলে ৫০ লক্ষের কাছাকাছি খরচ হবে বলে জানান তালহা বিন-শামসের বাবা শামসুল ইসলাম তফাদার বাবুল।

Manual3 Ad Code

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ বলেন, এটি একটি মহৎ উদ্যোগ এছাড়াও প্রচার বিমুখ মানবতাবাদী কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্ররা তাদেরই বন্ধুর ১১ বছরের ছেলের পাশে নগদ অর্থ নিয়ে দাড়িয়েছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় প্রাক্তন ছাত্র মোশারফ হোসেন শামিম বলেন, দেশ বিদেশে থাকা ৯০ ব্যাচের বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তা দিতে পেরেছি, যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই বিষেশ করে ইংল্যান্ড থেকে আ.ন.ম জুবায়ের আহমেদ, আলী আমজদ, নাঞ্জু, আমেরিকা এজাজ, আইনুল, ইমরুল দেশে আবু জাফর রাজু, সেলিম, ইউনুস হাসান স্বপন, শামসুদ্দোহা শুভন, রউফুর রাজা, কয়েস খান সেলিম, রুহুল আমিন, গোলাম মোস্তফা পাবেল প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!