আত্রাইয়ে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কৃষক দিশেহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ কৃষক দিশেহারা

  • মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে ইরি-বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বিঘার পর বিঘা জমির ধান রাতারাতি মরে চিটা হয়ে যাচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছেন না কৃষি বিভাগ। ফলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশার।

Manual8 Ad Code

জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলা প্রায় ২০হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে চলতি রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রায় মাঠগুলোতেই জিরাসাইল, ব্রি-২৯, ব্রি-২৮ ও কাটারিভোগ ধানের চাষ অধিকহারে করা হয়েছে। সেই সাথে এবারে নতুন জাতের ব্রি-৮১ ধানও ব্যাপকহারে চাষ করা হয়েছে। মাঠে মাঠে ধান পাকতে শুরু করেছে। এমন সময় ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কৃষক তাদের পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ বছর বোরোচাষের শুরু থেকেই আবহাওয়া অনুকূল থাকায় ইরি বোরা বাম্পার ফলনের সম্ভবনা থাকলেও বর্তমানে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে হতাশার ছাপ।

Manual3 Ad Code

উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কৃষক সেন্টু ৮বিঘা জমিতে ব্রি-৮১ জাতের ধানে রোপন করেছেন তার প্রায় সব জমিতেই ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। কোন কীটনাশক প্রয়োগ করে প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন।

Manual4 Ad Code

আলহাজ আবদার হোসেন বলেন, আমার ২ বিঘা জমির ব্রি-৮১ ধানে ব্লাস্ট রোগ ধরেছে। বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার করা যাচ্ছে না।

Manual8 Ad Code

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, বোরো মৌসুমের শুরু থেকে আবহাওয়া ভালই ছিল। মাঝে কিছুটা প্রতিকূল আবহাওয়ার কারনে ধানে ব্লাস্ট রোগের দেখা দিয়েছে। এর প্রতিকারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে যেসব ধান ৮০ ভাগ পেকে গেছে ওই ধানগুলো দ্রুত কেটে নেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!