কুলাউড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর মাদকসেবিদের দু’দফা হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর মাদকসেবিদের দু’দফা হামলা

  • রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নেরর গাজীপুর চা বাগানে একটি মাদকসেবি চক্র দু’দফা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় কুলাউড়া থানায় পৃথক অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। ফলে উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে পরিবারটি।

গত ২৪ এপ্রিল শনিবার রাত আনুমানিক ৯টায় এবং ১৪ এপ্রিল বিকেলে মাদকসেবিরা দু’দফা হামলা চালায়।

Manual2 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গাজীপুর গাঙপাড় এলাকার জীবান মিয়া, রাজিব মিয়া, রাজন মিয়া এবং তাদের সহযোগি মিরবক্সপুর গ্রামের রাহেল মিয়া, জায়েদ মিয়া এলাকার চিহ্নিত মাদক সেবি। গত ১৪ এপ্রিল বাগানের বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা চন্দন বৈদ্য করের ছেলে রাজু বৈদ্যকরকে বাগান থেকে গাজা কিনে দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু রাজু তাদের কথায় রাজি না হলে মাদকসেবিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় রাজুকে বাঁচাতে তার মা ও বোন এগিয়ে এলে তাদেরকে মারপিট ও শ্লীলতাহানী করে। হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী লক্ষী বৈদ্যকর (৬৫), মেয়ে সন্ধ্যা রানী কর (৩৯) ও মধু বৈদ্যকর (২৪), আহত হয়।

ঘটনার সময় স্থানীয় লোকজন আহতদের চিৎকারে এগিয়ে আসে এবং তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। হামলাকালে মাদকসেবিরা প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর করে। এঘটনায় লক্ষী বৈদ্য কর কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Manual7 Ad Code

উক্ত ঘটনার জের ধরে শনিবার ২৪ এপ্রিল রাতে উক্ত মাদকসেবি চক্র প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে রাজু বৈদ্যকর (২৩)কে গাজীপুর বাজারে প্রকাশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে। হামলার এক পর্যায়ে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের ভাই মধু বৈদ্যকর কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি, অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!