রাজনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • শনিবার, ১ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহতদের মধ্যে বর্তমান চেয়ারম্যান সালেক মিয়ার ভাই জুনেদ মিয়ার (৪০) অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

শুক্রবার রাত ১০ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে জেলা সদর থেকে পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৩টায় বাজারে মাছ কিনতে যান মুন্সিবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া। এ সময় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার গ্রামের (নোয়াটিলা) বসর মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। বসর মিয়া কথাকাটাকাটির বিষয়টি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার কাছে এসে বলেন। তখন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়া মাছ বাজারে গিয়ে বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়াকে গালিগালাজ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এবং পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেন। রাত ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়াতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে রাত ১০টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন এবং গুলি ছোড়েন। এ সংবাদ লেখা পর্যন্ত বাজার ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা আরও জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়ের নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। যার জেরে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

Manual3 Ad Code

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ছালেক মিয়া ও চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল মিয়ার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে কয়জন আহত হয়েছেন এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!