কুলাউড়া পৌরসভায় ৫ হাজার দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পৌরসভায় ৫ হাজার দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

  • শনিবার, ৮ মে, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কুলাউড়া পৌরসভার ৫ হাজার ৬৬ দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অর্থ সহায়তা ও ভিজিএফ, নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রতি দুঃস্থ পরিবারকে ৪৫০ টাকা করে প্রদান করা হয়।

৮ মে শনিবার সকালে কুলাউড়া পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশসুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর সচিব শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশী অজয় কিশোর দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তানভীর আহমদ শাওন ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!