কুলাউড়া সদর ইউনিয়নে ১১৮০ দুঃস্থ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়া সদর ইউনিয়নে ১১৮০ দুঃস্থ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • বুধবার, ১২ মে, ২০২১

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কুলাউড়া উপজেলার ৭ নং সদর ইউনিয়নের ১১৮০ জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অর্থ সহায়তা জিআর ও ভিজিএফ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এতে ৫০০ পরিবারকে ৫শ’ টাকা করে এবং ৬৮০ পরিবারকে ৪৫০ টাকা করে প্রদান করা হয়।

Manual1 Ad Code

১১ মে মঙ্গলবার বিকেলে কুলাউড়া সদর ইউনিয়নের জনতাবাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, ভারপ্রাপ্ত ইউপি সচিব মো. আব্দুল বারী, নগদ অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন অফিসের শারমিন আক্তার শিমুল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ছালিক আহমদ, আসম হাসনাত চৌধুরী রুবাব, মো. আলমগীর হোসেন, নাদিম মাহমুদ রাজু, মো. রফিউল্লাহ, মো. জমির আলী, যুবলীগ নেতা জুবের হাসান জেবলু, ছাত্রলীগ নেতা রাকিব হাসান চৌধুরীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!