কুলাউড়ায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদ উপহার

  • বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
সমাজের সুবিধাবঞ্চিত (পথশিশু, এতিম ও দু:স্থ)  শিশুদের সাথে ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে মৌলভীবাজারের কুলাউড়ায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে  সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুকে ঈদের নতুন কাপড় বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে)  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্ঠা এম. মছব্বির আলী, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মো. জীবন রহমান, প্রবাসী কমিউনিটি নেতা মোস্তাফিজুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুস শহীদ জুবের। স্বাগত বক্তব্যে দেন কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘের ক্রীড়া সম্পাদক রুমেল আহমদ চৌধুরী, সদস্য মো. সালাউদ্দিন, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, রিপন বখ্শ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে কুলাউড়া পৌরসভার সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুর হাতে ঈদের নতুন কাপড় তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ সহ শুভসংঘের বন্ধুরা। এছাড়া শুভসংঘের বন্ধুদের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়ন, কাদিপুর, রাউৎগাঁও, কর্মধা ও ভূকশিমইল ইউনিয়নে আরো ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর কাছে ঈদের নতুন কাপড় পৌছে দেয়া হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!