সিঙ্গাপুরের ব্যবসায়ী কবিরের অর্থায়নে ১০০ পরিবারকে ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিঙ্গাপুরের ব্যবসায়ী কবিরের অর্থায়নে ১০০ পরিবারকে ঈদ উপহার

  • রবিবার, ১৬ মে, ২০২১

Manual2 Ad Code

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর প্রতিনিধি::

সিঙ্গাপুরের ব্রুকলিনজ স্টেইনলেস স্টিল প্রাইভেট লিমিটেড ও এসজি ওয়ে পিটি লিমিটেডের সিইও কবির হোসেনের অর্থায়নে ১২ মে, বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের গরিব, অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারকে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, সিঙ্গাপুরে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত কবির হোসেন। গত ১৬ অক্টোবর, ২০২০ দেশটির প্রেসিডেন্ট ভবন ইস্তানার বলরুমে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এসময় দেশটির ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন কবির। তিনটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ‘পিপল অব গুড’ ক্যাটাগরিতে তাকে এ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

Manual2 Ad Code

কবির হোসেন ১৯৮১ সালের ৪ জানুয়ারি কুমিল্লা জেলার চান্দিনার সাইকোটে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল গফুর, মা তুরা বেগম। দুই বোন দুই ভায়ের মধ্যে সবার বড় কবির হোসেন। ছোট ভাই কাউছার আহমেদ পেশায় ইঞ্জিনিয়ার সিঙ্গাপুরে থাকেন। স্ত্রী নূরিয়া বেগম সিঙ্গাপুরিয়ান ভারতীয় বংশোভূত মুসলিম। ৫ বছরের এক ছেলে আমির ইহসান ও এক মেয়ে যোয়াকে নিয়ে সিঙ্গাপুরের বেন্ডামিরে বসবাস করছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!