ইসরাইলের হামলা বিশ্ব মানবতার হত্যার সামিল- সুলতান মনসুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইসরাইলের হামলা বিশ্ব মানবতার হত্যার সামিল- সুলতান মনসুর

  • সোমবার, ১৭ মে, ২০২১

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদ এমপি বলেছেন, ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলা বিশ্ব মানবতার হত্যার সামিল।
তিনি নিজের ফেসবুক একাউন্টে জানান, পবিত্র রমজানে, শবে কদরে, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতরের দিনসহ এখনো ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ন্যক্কারজনক যে নৃশংস হামলা চলছে তার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। এই হামলায় বিশ্ব মানবাধিকার প্রশ্নের সসম্মুখীন।
শান্তি প্রিয় মানুষের উপর ইসরাইলের এই বর্বরোচিত হামলা বিশ্বের মুসলমানের অনুভূতিতে চরম আঘাত করেছে। মানবতাবাদী যেকোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলা কষ্ট দিয়েছে।আমাদের স্মরণ রাখা ভালো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াসির আরাফাতের নেতৃত্বে চলমান স্বাধীন ফিলিস্তিনি ভূখন্ডের আন্দোলনের পক্ষে ছিলেন। এবং মহান মুক্তিযুদ্ধে ফিলিস্তিন আমাদের পক্ষে ছিল। আর তাই ইসরাইলের দখলদারি থেকে ফিলিস্তিনকে মুক্ত করে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তাদের এই ন্যাক্কারজনক হামলায় পবিত্র আল-আকসা মসজিদ শুধু অপবিত্র হয়নি, অপবিত্র হয়েছে সকল ধর্মের তীর্থ স্থান। আমি সকল বিবেকবান মানুষকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হোন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ফিলিস্তিনের আপামর জনগণের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!