রোজিনার মুক্তির দাবিতে কুলাউড়া  রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

রোজিনার মুক্তির দাবিতে কুলাউড়া  রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় মানবন্ধন করেছে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শহরের স্টেশন চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাহফুজ শাকিলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. মোক্তাদির হোসেন, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা প্রমুখ।

Manual8 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথমআলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু,  রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, খোলাকাগজ প্রতিনিধি মো. তাজুল ইসলাম, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মো. জীবন রহমান, আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, আজকের পত্রিকা প্রতিনিধি শাহ সুমন, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংস্কৃতিক কর্মী সুফিয়া রহমান ইতি, অনুলিপি কুলাউড়ার আজাহার মুনিম শাফিন প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!