করোনায় ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

করোনায় ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর মায়ের মৃত্যু

  • সোমবার, ২৪ মে, ২০২১

Manual4 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু ঠিক ১২ ঘণ্টা পর মারা গেলেন মা। রোববার (২৩ মে) সকাল ৯টায় সিলেট মহিলা কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। এর ১২ ঘণ্টা পর রাত আনমানিক ৯টায় মা দুল বাহার বকস (৬২)। তিনিও করোনা আক্রান্ত হয়ে সুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের পরের দিন হঠাৎ সোহেলের জ্বর উঠে তাৎক্ষণিক মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট মহিলামেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। ৯দিন চিকিৎসাধিন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

সেসময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজিটিভ আসে। তারা সকলেই তখন সিলেট মহিলা কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে আসেন।

Manual6 Ad Code

স্বাস্থ্যবিধি মেনে বিকেল সাড়ে ৫টায় গ্রাম্য কবরস্থানে সোহেল বকসের দাফন সম্পন্ন করা হয়। সোহেল বকসের মৃত্যুর ১২ ঘণ্টা পরেই মৃত্যু মা দুল বাহার বকসের। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যু শোকে মাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাত ৩টায় নিহত দুল বাহার বকসের দাফন সীমিত পরিসরে করা হয়েছে।

Manual8 Ad Code

রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালী দাস জানান, ২৪ মে সোমবার পরিবারকে লকডাউন করা হয়েছে। তাছাড়া পাঠানটুলা, মহাসহস্র ও পুদিনাপুর এই ৩ গ্রামের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলাফেরা করার জন্য বলা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!