ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে মুশফিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে মুশফিক

  • বুধবার, ২৬ মে, ২০২১

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস ::

Manual8 Ad Code

শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিক ফর্ম দেখিয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গতকাল ঘুচিয়েছেন সেই আক্ষেপ। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অসীম দৃঢ়তা নিয়ে। তার ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ জয় পেয়েছে।

Manual8 Ad Code

ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সুখবরও পেয়েছেন এই মিডলঅর্ডার।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থান করছেন মুশফিকুর রহিম। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে ১৪তম অবস্থানে আছে মুশফিকের নাম।

শ্রীলংকার বিপক্ষে দুই ইনিংসে টানা দুই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার পাশাপাশি পুরস্কার পেলেন র‍্যাংকিংয়ের টেবিলেও। মুশফিকুর রেটিং পয়েন্ট এখন ৭৩৯, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পয়েন্ট।

এই রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই আছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সবচেয়ে ভালো অবস্থানে। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২৪তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে সাকিব আল হাসান যথারীতি শীর্ষস্থানে অবস্থান করছেন।

Manual8 Ad Code

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ১৫

Manual6 Ad Code

অবস্থান নাম রেটিং
১ম বাবর আজম ৮৬৫
২য় বিরাট কোহলি ৮৫৭
৩য় রোহিত শর্মা ৮২৫
৪র্থ রস টেলর ৮০১
৫ম অ্যারন ফিঞ্চ ৭৯১
৬ষ্ঠ জনি বেয়ারস্টো ৭৮৫
৭ম ফখর জামান ৭৭৮
৮ম ফ্যাফ ডু প্লেসিস ৭৭৮
৯ম ডেভিড ওয়ার্নার ৭৭৩
১০ম শাই হোপ ৭৭৩
১১ তম কুইন্টন ডি কক ৭৫৬
১২ তম কেন উইলিয়ামসন ৭৫৪
১৩ তম ইমাম উল হক ৭৫১
১৪ তম মুশফিকুর রহিম ৭৩৯
১৫ তম জো রুট ৭২৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!