ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে মিরাজ ২য় মোস্তাফিজ ৯ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে মিরাজ ২য় মোস্তাফিজ ৯ম

  • বুধবার, ২৬ মে, ২০২১

Manual2 Ad Code

এইবেলা স্পোর্টস ::

Manual6 Ad Code

শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুটি ওয়ানডেতে দারুণ বল করেছেন তরুণ স্পিনার মেহেদী মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট।

Manual4 Ad Code

এতেই আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে রাজসিক উত্থান ঘটেছে মিরাজের। জাতীয় দলের তরুণ এই অলরাউন্ডার বোলারদের র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

Manual1 Ad Code

মিরাজের র‌্যাংকিংয়ে উন্নতি বছরের শুরু থেকেই। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। বল হাতে নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি পান র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে। এবার এগিয়েছেন আরও তিন ধাপ।

Manual2 Ad Code

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং হালনাগাদ করেছে। এই দুই ম্যাচে প্রথমটায় মিরাজ পেয়েছেন ৪ উইকেট, দ্বিতীয় ওয়ানডেতে ৩।

বল হাতে লংকানদের নাকানি চুবানি খাইয়েছেন এই স্পিনার। তাৎক্ষণিক পুরস্কারও পেয়েছেন। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

মিরাজের উত্থানে এক ধাপ করে অবনমন ঘটেছে আফগানিস্তানের মুজিব উর রহমান, ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহর, যারা যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা কাগিসো রাবাদা, ক্রিস ওকস ও জশ হ্যাজলউডের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

মিরাজ ছাড়াও শীর্ষ দশে রয়েছেন আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। তারকা এই পেসার বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। গতকাল তিনি ৩ উইকেট নিয়েছেন ৬ ওভার হাত ঘুরিয়ে।

সুখবর হিসেবে জায়গা করে নিয়েছেন নবম স্থানে, এগিয়েছেন ৮ ধাপ। তার উত্থানে এক ধাপ পিছিয়ে প্যাট কামিন্স অবস্থান করছেন দশম স্থানে।

এদিকে দুই ম্যাচে ৮৪ ও ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মুশফিকও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন। ৭৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান মুশফিকের। মাহমুদউল্লাহ ৫৪ ও ৪১ রানের দুটি ইনিংস খেলে ৩৮তম স্থানে উঠে এসেছেন।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকার শীর্ষ ১০

অবস্থান নাম রেটিং
১ম ট্রেন্ট বোল্ট ৭৩৭
২য় মিরাজ ৭২৫
৩য় মুজিব উর রহমান ৭০৮
৪র্থ ম্যাট হেনরি ৬৯১
৫ম জাসপ্রিত বুমরাহ ৬৯০
৬ষ্ঠ কাগিসো রাবাদা ৬৬৬
৭ম ক্রিস ওকস ৬৬৫
৮ম জশ হ্যাজলউড ৬৬০
৯ম মুস্তাফিজুর রহমান ৬৫২
১০ম প্যাট কামিন্স ৬৪৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!