সুমন রেজার শর্ট ফিল্ম “তিয়াস” ৬৪ জেলায় প্রদর্শিত হবে ৭ জুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুমন রেজার শর্ট ফিল্ম “তিয়াস” ৬৪ জেলায় প্রদর্শিত হবে ৭ জুন

  • বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

Manual1 Ad Code
জিয়াউল হক জিয়া :: নির্মাতা সুমন রেজার শর্ট ফিল্ম “তিয়াস” “বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১” মনোনিত হয়েছে। শর্ট ফিল্ম “তিয়াস” ৭ই জুন বিকাল সাড়ে চারটায় একযোগে ৬৪ জেলায় প্রদর্শিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবার জমাকৃত চলচ্চিত্রের মধ্যে ১২২টি চলচ্চিত্র, ৮৮টি কাহিনি চলচ্চিত্র এবং ৩৪টি প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
নির্বাচিত চলচ্চিত্রের তালিকা ও অনুষ্ঠানসূচি এরি মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশ করেছে। এতে সুমন রেজার “তিয়াস” নামের শর্ট ফিল্মটি প্রদর্শনির জন্য মনোনিত তালিকায় প্রকাশ করা হয়।
এরই মধ্যে শর্ট ফিল্ম “তিয়াস” ইতালির “VOLTERRA FANTASY FILM FESTIVAL” ও আমেরিকার Fillum International Storical  & Short Film Festival (FISSF) এ মনোনিত হয়েছে। এছাড়া ইউনিসেফ ও তেহরানসহ আরো পঞ্চাশটির বেশি উৎসবে মনোনিত হওয়ার অপেক্ষায় রয়েছে এ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি।
“তিয়াস” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরোটিমকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা সুমন রেজা বলেন,  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আমার অনেক স্বপ্ন ছিলো। যার মাধ্যমে কিছু নতুন মুখ অভিনয় জগতে যুক্ত করবো। এজন্য পাঁচ বছর আগে জুন মাসেই একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। কিন্তু সে সময় অভ্যন্তরিণ কারণে বাস্তবায়ন করতে পারিনি। এবার  স্বল্পদৈর্ঘ্য “তিয়াস” নির্মান করলাম। এমনকি “তিয়াস” নিয়ে বেশ আশাবাদীও ছিলাম।
তিনি আরো বলেন, সেই একি সময় এসে “তিয়াস” একের পর এক সুখবর এনে দিচ্ছে। দেশ বিদেশে উৎসব গুলোতে স্থান করে নিচ্ছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে পাঁচ বছর আগে দেখা স্বপ্ন ধীরে ধীরে পূরণ হতে চলছে।
 আগামীতে আরো ভালো কিছু নির্মান করতে চান এ নির্মাতা। এজন্য প্রযোজনা সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নির্মাতা সুমন রেজার অসংখ্য নাটক বিভিন্ন চ্যানেলে বিশেষ দিবসসহ অন্যান্য সময়ে প্রচার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!