নাইজেরিয়ায় নিখোঁজ দেড় শতাধিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নাইজেরিয়ায় নিখোঁজ দেড় শতাধিক

  • বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:নাইজেরিয়ার নাইজার নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ১৫৬ জন নিখোঁজ রয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সময় বুধবার সকালে ১৮০ যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  খবর গার্ডিয়ান, বিবিসি ও সিএনএনের।

স্থানীয় কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি নদীতে ডুবে যায়। নিখোঁজ যাত্রীরা কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual4 Ad Code

নাইজার ও কেবি রাজ্যের মধ্যবর্তী স্থানে নৌকাটি ডুবে যায়। দেশটির ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

ওই কর্মকর্তা জানান, ওই নৌকাটিতে ১৮০ যাত্রীর ধারণাক্ষমতা ছিল না। তার পরও নৌকাটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই করা হয়েছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!