নাইজেরিয়া থেকে ২০০ শিশু অপহরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নাইজেরিয়া থেকে ২০০ শিশু অপহরণ

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত ২০০ শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

Manual5 Ad Code

নাইজারের তেজিনা শহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে।  খবর দ্য মিরর ও এএফপির।

এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Manual7 Ad Code

গত বছরের ডিসেম্বর থেকে দেশটির স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাত শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে এক মাস আগেও ২০ জনকে অপহরণ করা হয়। ৪০ দিন পর ১৪ জনকে মুক্ত করা হয়। এর একদিন পরই রোববার এ ঘটনা ঘটল।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এর পর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

Manual7 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে শতাধিক শিশুকে অপহরণ করেছে। পরে বয়সে বেশি ছোট হওয়ায় কয়েকটি শিশুকে আবার ফেরত দিয়ে যায়। তাদের বয়স চার থেকে ১২ বছরের মধ্যে।

Manual8 Ad Code

রাজ্য সরকার বেশ কয়েকটি টুইটে জানিয়েছে, বয়সে বেশি ছোট এবং হাঁটতে পারে না— এ রকম ১১ শিশুকে মুক্ত করে দিয়েছে হামলাকারীরা। গভর্নর সানি বেলো ওই শিশুদের দ্রুত ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ার কেন্দ্র ও উত্তর–পশ্চিমে গ্রামাঞ্চলে লুটপাট, গবাদিপশু চুরি ও মানুষকে জিম্মি করছে বিভিন্ন সশস্ত্র দল। মুক্তিপণের জন্য অপরাধীরা প্রায়ই এ রকম ঘটনা ঘটাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৩০ শিক্ষার্থী ও শিশুকে অপহরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!