রেসিপি : সুস্বাদু ও পুষ্টিকর মিক্স তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রেসিপি : সুস্বাদু ও পুষ্টিকর মিক্স তরকারি

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, রেসিপি ::

Manual8 Ad Code

করোনাকালীন এই সময়ে অনেকেই বাইরে বেশ বের হচ্ছেননা। ঘরে বসে-শুয়ে থাকতে থাকতে শরীরে অলসতা জেঁকে বসেছে। অনেকেই আবার ঘরে গিন্নির সাথে সহযোগী হয়ে হাতের নাগালের শাক-সবজী দিয়ে (সল্প খরছে) বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করছেন। অনেকে আবার তৈরির ফর্মুলা না জানায় কিছুই করতে পারছেননা। যাদের জানা নেই, তাদের জন্য বিভিন্ন রকমের রেসিপি তৈরি নিয়ে এইবেলা’য় নিয়মিত লিখছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

Manual5 Ad Code

আজকের রেসিপিটা খুবই সাধারণ ও পুষ্টি গুন সম্পূর্ণ, আর ঘরের অল্প সবজি দিয়েই করা যাবে।
উপকরণ- 10/12 টা মাঝারি সাইজের ডাটা, 1/2 টা পটল, 1/2 কাকরুল, 1/2 টা বেগুন, 1 টা আলু, কিছু কাঠাল বিচি ও 2/3 টি চ্যাপা/সিদল শুটকি।

রান্না পদ্ধতি- সবজি গুলো সব কেটে ধুয়ে নিন। শুটকির আইশ গুলো ছাড়িয়ে নিন ভাল করে। এবার পাত্র গরম হয়ে আসলে তেল দিয়ে তাতে পিয়াজ ও রসুন ছাড়ুন। লাল হয়ে আসলে তাতে মরিচ ও হলুদ দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন সাথে পরিমান মতো লবন দিন। (আগে থেকে একটা বাটিতে মরিচ ও হলুদের গুড়া পানি দিয়ে মিশিয়ে রাখলে ভাল হবে) কষানো হলে শুটকি দিয়ে দিন।

এবার শুটকি কষিয়ে পিয়াজ রসুনের সাথে মিশিয়ে ফেলুন। ভর্তার মতো হয়ে আসলে সবজি গুলো দিয়ে দিন এবং ভাল করে মসলা গুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিন। সবজি গুলো ভাল করে কষানো হয়ে গেলে পরিমান মতো পানি দিয়ে হালকা তাপে বসিয়ে রাখুন। তরকারিটা যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন নামিয়ে ফেলুন। হয়ে গেল আপনার সুস্বাদু ও পুষ্টিকর মিক্স তরকারি। মনে রাখবেন এই তরকারিটা একটু ঝাল হলে ভাল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!