কুলাউড়া শহরের যানজট নিরসনে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া শহরের যানজট নিরসনে মতবিনিময়

  • বুধবার, ২ জুন, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া পৌরশহরে দীর্ঘদিনের যানজট নিরসন হবে খুব শ্রীঘ্রই। যানজট নিরসনে এক সপ্তাহের মধ্যে টাস্কফোর্সসহ তিনটি কমিটি গঠন এবং শহরের সড়কের ওপর অবৈধ স্ট্যান্ড অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

০২ জুন বুধবার দুপুরে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual1 Ad Code

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়।

Manual1 Ad Code

এছাড়া বক্তব্যে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, রাজনীতিবিদ নবাব আলী ওয়াজেদ খান বাবু, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, পৌর কাউন্সিলর হারুনুর রশীদ, ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সিরাজ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই,  বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক রাজুম আলী রাজু, সিএনজি অটোরিক্সা পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।

সভায় পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, পৌর শহরকে যানজট মুক্ত করতে প্রধান সড়কের মধ্যে অবস্থিত সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড শহরের ভিতর থেকে অপসারণ করা হবে। সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের জন্য শহরের উত্তর পাশে কুলাউড়া হাসপাতালের সম্মুখে এবং উছলাপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় দুটি স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে। হাসপাতালের সম্মুখে থাকা ট্রাক স্ট্যান্ড উত্তর কুলাউড়ায় স্থানান্তরিত করা হবে।

এছাড়াও শহরে যানজট কমাতে ছোট্ট যানবাহন চলাচলে চাঁতলগাঁও হয়ে মাগুরা ও সাদেকপুর সড়কটিকে বিকল্প সড়ক নির্ধারণ করা হয়েছে। এই সড়ক দিয়ে শহরের ভেতর প্রবেশ না করে পার্শ্ববর্তী উপজেলার ছোট গাড়িগুলো যাতায়াত করবে। হকারদের পুনর্বাসনে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সবার মতামতের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এছাড়াও হকার পুনর্বাসন ও সড়কের ওপর থাকা স্ট্যান্ড এবং অবৈধ স্থাপনা অপসারণসহ শহরের যানজট নিরসনে সিদ্ধান্ত নিতে আরো দুটি কমিটি গঠন করা হবে। টাস্কফোর্স কমিটিতে আমিসহ থানার ওসি সকল বিষয় মনিটরিং করবো। আগামী এক সপ্তাহের মধ্যে এসব কমিটি কাজ শুরু করবে। আশা করছি সকলের সহযোগিতায় খুব শীঘ্রই কুলাউড়ার যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!