ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট

  • বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual2 Ad Code

 

ইতালি প্রতিনিধি ::

Manual2 Ad Code

প্রবাসী বাংলাদেশী তরুণ ক্রিকেটারদের উদ্যোগে ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট জমে উঠেছে। রোববার উত্তেজনাপূর্ণ তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালির বিভিন্ন শহর থেকে এবং স্থানীয় পর্যায় এই টুর্নামেন্টে সর্বমোট ১৪ টি দল অংশগ্রহণ করছে।

দুইটি গ্রূপে বিভক্ত করে প্রথম পর্বে লীগ পদ্ধতিতেএকে ওপরের সাথে মোকাবিলা করবে। দুইটি গ্রূপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী আটটি দল নিয়ে কোয়ার্টারফাইনালে নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। রবিবার প্রথম খেলায় আননাস ক্রিকেট দল এক উইকেটে সাজ ইম্পিয়ান্তি ক্রিকেট দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় এল সি সি ক্রিকেট ক্লাব ১৫ রানে এফ সি সি ক্রিকেট দলকে পরাজিত করে। তৃতীয় খেলায় কিছুটা প্রাধান্য বিস্তার করে সাজ ইম্পিয়ান্তি ক্রিকেট দল ১১৫ রানের বিশাল ব্যবধানে মাদারীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

Manual4 Ad Code

উক্ত খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক মনফালকনে কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম মোস্তাক। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমিতি ও ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজার এবং বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। খেলাগুলো পরিচালনা করেন বাবু এবং আপেল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইয়াসিন, টিটু ও রুবেল অংশগ্রহণকারী সকল দল ও দর্শকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্দর ভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য। প্রতি সপ্তায় শনি ও রবিবার টুর্ণামেন্টর খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!