কুলাউড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের ছাত‌কে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন : তুহিন-তানবীর-এজাজ পরিষদের পরিচিতি সভা

কুলাউড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী

  • শনিবার, ৫ জুন, ২০২১

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার জন্য শনিবার ০৫ জুন নবীন চন্দ্র সরকারী মডেল  উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া পোল্ট্রি এসোসিয়শনের সভাপতি নওয়াব আলী ওয়াজেদ খান বাবু, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী।
এসময় কুলাউড়া ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি এএন আলম ও সাংগঠনিক সম্পাদক আশীষ পাল তাঁদের বক্তব্যে জানান, ডেইরী ফার্মের খামারীরা তাঁদের খামারে সংগৃহীত দুধ বাজারজাতে নানা সংকটে পড়েন। অনেক সময় সংগৃহীত দুধ বিক্রির অভাবে নষ্ট হয়ে যায়। তাই গুরুত্বসহকারে খামার থেকে সংগৃহীত দুধ ও পোল্ট্রি খামারের ডিম এবং মাংস বাজারজাতকরণে বিশেষ সহযোগিতা করার দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলাউড়া ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সদস্য মিনহাজ উদ্দিন আজাদ।
প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী এবং মৎস সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশ নেয়।
উপজেলা পর্যায়ের ডেইরী ও পোল্ট্রি খামারীরা তাঁদের খামারের প্রাণী এবং উৎপাদিত পণ্য প্রদর্শনীতে নিয়ে আসেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী স্টলসমুহকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!