কুলাউড়ার গৃহবধু ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে পড়ে মারা গেলেন : নেপথ্যে পারিবারিক কলহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ার গৃহবধু ফেঞ্চুগঞ্জে ট্রেন থেকে পড়ে মারা গেলেন : নেপথ্যে পারিবারিক কলহ

  • বুধবার, ৯ জুন, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :::

Manual4 Ad Code

ফেঞ্চুগঞ্জ ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার (০৮ জুন) ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে  রিনা পাল (৫৫) নামক এক গৃহবধু মারা গেছেন । নিহত রিনা পাল কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের অরুন পালের স্ত্রী ও ২ সন্তানের জননী। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের অদূরে ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ দেন রিনা পাল। এতে তার ডান পা কাটা পড়ে।

Manual4 Ad Code

দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

খবর পেয়ে রেলওয়ে সিলেট থানা পুলিশ এসে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ব্যাপারে রেলওয়ে সিলেট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে লাশের ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে লাশ দাহ করা হয়। স্থানীয় লোকজন জানান, গৃহবধু রিনা পালের ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ ছিলেন। শুধু রিনা পাল নয় তার স্বামী অরুন পাল ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ। শারিরিকভাবেও বাবা মাকে নির্যাতন করতো ছেলে মুন্না পাল। ফলে নির্যাতন থেকে মুক্তি পেতে রিনা পাল আত্মহত্যার পথ বেছে নেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews