ইতালীতে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালীতে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual7 Ad Code

ইতালি প্রতিনিধি ::

বৃহত্তর সিলেটের থানা কমিটির মধ্যে অন্যতম একটি সংগঠন গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইতালী। সামাজিক, সেচ্ছাসেবী, অরাজনৈতিক এই সংগঠনটি মানব কল্যাণ সেবার লক্ষ্যে কার্যকারী পরিষদের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

০৭ জুন, সোমবার দুপুরে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা রসই রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামিলুল আরিফ জামিল, কোষাধ্যক্ষ জসিম উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি হাবিবুর রহমান নাজমুল।

Manual1 Ad Code

সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ (জনি), রাজু মোহাম্মদ কুতুব, মুরাদুল ইসলাম (ছোটেন), সাংগঠনিক সম্পাদক শাকের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক লায়েছ আহমদ, হানিফ উদ্দিন, শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক হাফিজ সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমদ (জানু), পাঠাগার সম্পাদক নুরুজ্জামান খানঁ, সদস্য আরিফুল হক( লিটন), প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সহ প্রচার সম্পাদক মাহবুব আলম, ১নং সম্মানিত সদস্য হাফিজ মিছবাহ উদ্দিন, সদস্য এমদাদুল হক সহআরো অনেকই।

Manual5 Ad Code

বক্তারা বলেন সমাজের মানুষের কল্যাণে আমাদের সংগঠন সর্বদা ঐক্যবদ্ধ। অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সাহায্য প্রদান, শীতবস্ত্র প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান, গরীব ছেলেমেয়ের বিবাহোত্তর,ম আর্থিক সাহায্য প্রদান, বিভিন্ন মাদ্রাসায় আর্থিক সাহায্য প্রদান করা আমাদের সংগঠনের অন্যতম প্রধান কাজ।

Manual3 Ad Code

এ সময় তারা সংগঠনের সাথে থেকে কাজ করার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান। সভা থেকে গোলাপগঞ্জ লক্ষীপাশা ইউনিয়নের খাদিমুল ইসলাম মাদানিয়া মাদ্রাসা জন্য নগদ অর্থ বরাদ্দ তুলা হয়। পরবর্তীতে সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে কোষাধ্যক্ষ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!