বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীমঙ্গল বালিকা দল জেলা চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীমঙ্গল বালিকা দল জেলা চ্যাম্পিয়ন

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-(১৭)এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল। বুধবার (৯ জুন) বিকেল ৪ ঘটিকায় জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল মৌলভীবাজার পৌরসভা বালিকা দলকে ৫–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual1 Ad Code

খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও ফুটবল এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি আক্তারুজ্জামের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

Manual7 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমেদ, নাহিদ আহমদ, সৈয়দ সেলিমুল হক ও পার্থ সারথী পাল প্রমুখ। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান, বাবুল মিয়া ও অফিসিয়াল অর্পিতা রায় তুলি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!