ইতালির তরিনোতে প্রবাসী বাংলাদেশী নিহত :  গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালির তরিনোতে প্রবাসী বাংলাদেশী নিহত :  গ্রেফতার ১

  • শনিবার, ১২ জুন, ২০২১

Manual3 Ad Code

 

ইতালি প্রতিনিধি ::

Manual6 Ad Code

ইতালির তরিনো শহরে এক প্রবাসী বাংলাদেশির হাতে ইব্রাহিম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন । পুলিশ সন্দেহ করে বাংলাদেশী মোস্তফা নামে একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় জড়িত খুনিদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করে শুক্রবার এক মানববন্ধন করেছেন স্থানীয় প্রবাসীরা।

জানা যায় গত বুধবার রাত্রে ইতালির তরিনো শহরে বসবাসকারী ইব্রাহিম (২৫) নামে একজন প্রবাসী বাংলাদেশী নিজ বাসায় খুন হয়েছেন। নিহত ইব্রাহিমের দেশের বাড়ি কুমিল্লায়। বিবাহিত হলেও উনার পরিবার দেশে বসবাস করেন।

Manual7 Ad Code

শহরের বহুতল ভবনের তিনতলায় একটি ফ্লাটে তিন’বন্ধু থাকতেন। বুধবার নিহত ইব্রাহিমের ছুটির দিন ছিল তাই তিনি বাসায় অবস্থান করছিলেন । অন্য বন্ধু কাজ থেকে বাসায় প্রবেশ করে দেখেন ইব্রাহীমের মৃত দেহটি জবাই করা (গলা কাটা ) অবস্থায় পড়ে আছে। সাথে সাথে উনার বন্ধুরা পুলিশকে অবহিত করেন এবং কিছুক্ষনের মধ্য ঘঠনাস্থলে পুলিশ আসে। ঘটনার পরের দিন সকালে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় পর্তা নোভা স্টেশন থেকে দেশীয় অস্ত্র চাকুসহ মোস্তফা মিয়া নামে বাংলাদেশী একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

এইদিকে এই ঘটনার পর থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্য আতঙ্ক বিরাজ করছে পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে দারুস সালাম বাংলা মসজিদ কমিটি ও বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা মসজিদের সভাপতি হাজি মোঃ ইসমাইল শিকদার, কমিউনিটি নেতা আসাদ মিয়া, মিলন মিয়া , তরিনো আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, তরিনো বিএনপি সভাপতি শাহজাহান মনির, সাধারণ সম্পাদক আবু বকর, ব্যবসায়ী লুৎফুর সরকার,শরিয়াতপুর সমিতির সভাপতি রিপন চকিদার প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!