চলন্ত বিমান থেকে লাফিয়ে নামার চেষ্টা, বেঁধে রাখা হলো নারীকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চলন্ত বিমান থেকে লাফিয়ে নামার চেষ্টা, বেঁধে রাখা হলো নারীকে

  • সোমবার, ১২ জুলাই, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:-চলন্ত বিমানে যাত্রীদের বিরূপ আচরণ নতুন কিছু নয়। অনেক সময় বিমানের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করে থাকেন যাত্রীরা।তবে মধ্য আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টার নজির বোধহয় খুব বেশি নেই। চলন্ত বিমান থেকে নামার চেষ্টা করায় এক নারীকে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন বিমানকর্মীরা।

Manual8 Ad Code

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এক নারী মধ্য আকাশে চলন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করেন। বিমানকর্মীরা প্রথমে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী অসংলগ্ন আচরণ করতে থাকলে বাধ্য হয়ে তাকে টেপ দিয়ে সিটের বেঁধে রাখেন বিমানকর্মীরা।

Manual1 Ad Code

টেক্সাস থেকে নর্থ ক্যারোলিনা যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে এই ঘটনা ঘটে। তিন ঘণ্টার ফ্লাইটে ওই নারী নার্ভাস ব্রেকডাইনের শিকার হয়ে অসংলগ্ন আচরণ শুরু করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Manual7 Ad Code

এদিকে, ওই নারীকে এভাবে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখার সমালোচনা করেছেন অনেকে। তাদের মতে, ভালো কোনো উপায়ে ওই পরিস্থিতি সামাল দিতে পারতেন বিমান কর্তৃপক্ষ। যদিও বিমান কর্তৃপক্ষের দাবি সেসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্য কোনো উপায় মাথায় আসেনি তাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!