জুড়ীতে ১ মাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা : ৩ বছরেও সংশোধনের নাম নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে ১ মাসের বিদ্যুৎ বিল লক্ষাধিক টাকা : ৩ বছরেও সংশোধনের নাম নেই

  • বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

Manual8 Ad Code

আব্দুর রব ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা বাজারের একজন আবাসিক বিদ্যুৎ গ্রাহককের নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক মাসের বিল ধরে রেখেছে ১,৩১,৯০২ টাকা। প্রায় সাড়ে ৩ বছর ধরে ভুক্তভোগী গ্রাহক বিভিন্ন অফিসে ধরনা দিলেও পিডিবি ভুতুড়ে বিলের সুরাহা করেনি, পরবর্তী কোন মাসের বিলও দেয়নি সংযোগও কাটেনি। ভুতুড়ে বিলের বোঝা মাথায় নিয়ে প্রায় ৩৯ মাস ধরে বিদ্যুৎ ব্যবহার করছেন ওই বিদ্যুৎ গ্রাহক। এখন পিডিবি একসাথে ৩৯ মাসের বিল প্রদান করলে ভুক্তভোগী গ্রাহক তা পরিশোধ নিয়ে মহা দুশ্চিন্তায়। পিডিবির স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের দায়সারা দায়িত্বে গ্রাহকরা মারাত্মক হয়রানীর শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা গেছে, পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কুলাউড়া অঞ্চলের আওতাধীন লুৎফুর রহমান বিগত ২০০০ সালে বসত বাড়িতে আবাসিক সংযোগ নেন। তার গ্রাহক নং-৪৬১০৬৪৬৯ ও হিসাব নম্বর এ-৫০২৭। ২০১৬ সালে এনালগ মিটার প্রত্যাহার করে তার বাড়িতে ডিজিটাল মিটার স্থাপন করে পিডিবি। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসের বিলে শূন্য (০) ইউনিট ব্যবহার দেখিয়ে তাকে বিল দেওয়া হয় ৭৯ টাকা। মার্চ মাসের বিল না পাওয়ায় গ্রাহকের ছেলে আফিফুর রহমান অফিসে যোগাযোগ করে জানতে পারেন এ মাসের বিল ধরা হয়েছে ১,৩১,৯০২.৮৫ টাকা। এতে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার উপক্রম হয়। এরপরই পিডিবির, জুড়ী, কুলাউড়া ও মৌলভীবাজার অফিসে দৌঁড়ঝাপ দিয়েও ভুতুড়ে বিলের সমাধান পাননি। বিদ্যুৎ অফিস প্রায় সাড়ে ৩ বছর ধরে ভুক্তভোগী গ্রাহকের ভৌতিক বিল সংশোধনও করেনি, বিলও দেইনি, সংযোগও কাটেনি। এ যেন এক তুঘলকি কান্ড।

Manual2 Ad Code

ভুক্তভোগী গ্রাহক আফিফুর রহমান অভিযোগ করেন, বিল না আসায় অফিসে গিয়ে কম্পিউটার শীটে দেখেন মার্চ-২০১৮ মাসের বিল ১,৩১,৯০২.৮৫ টাকা ধরা রয়েছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিলটি সঠিক করতে বিদ্যুৎ অফিসে অনেকবার ধরনা দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। এরপর ৩৯ মাস ধরে বিদ্যুৎ ব্যবহার করছেন। পরবর্তী কোন মাসেরই বিল দেওয়া হয়নি। সংশোধনের জন্য লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। এখন একসাথে ৩৯ মাসের বিল দেওয়া হলে তা পরিশোধ নিয়ে ভুক্তভোগী গ্রাহক মহাদুশ্চিন্তায় ভোগছেন।

পিডিবির চিফ ইঞ্জিনিয়ার (সিলেট বিভাগ) মো. আব্দুল কাদির বুধবার দুপুরে জানান, ভুক্তভোগী গ্রাহক কিংবা বিদ্যুৎ অফিসের কেউ বিষয়টি তাকে অবহিত করেননি। আজই (বুধবার) এব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!