ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশীকে হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশীকে হস্তান্তর

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:: ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ী ফেরার সময় নারী-শিশুসহ ৫ বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা।

Manual4 Ad Code

শনিবার (৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২ এর সাব পিলার ৭ এসের পাশে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা ৫ বাংলাদেশীকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করেছে।

Manual3 Ad Code

বাংলাদেশিরা হলেন, বিলুপ্ত ছিটমহল কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তার ছেলে শাহজালাল (০৫) ,একই উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুর জাহান বেগম (৩৫) তার ছেলে নুর ইসাম (০৭)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করেন। দিল্লী থেকে বাড়ী আসার জন্য বেশ কয়েক দিন ধরে সীমান্তে অবস্থান করছে।

Manual5 Ad Code

সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারী থাকায় তারা কোন দালাল চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করতে পারেনি। তাই তারা বাধ্য হয়ে ৭ আগষ্ট সকালে ঐ ৫
বাংলাদেশী ভারতীয় ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে স্বেচ্ছায় ধরা দিলে বিএসএফ সদস্যরা বিজিবির নিকট হস্তান্তর করে।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা দিল্লীতে কাজ করা ৫ বাংলাদেশীকে হস্তান্তর করেছে।

Manual8 Ad Code

আমরা রাতেই ৫ বাংলাদেশীকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান,৫ বাংলাদেশীদের মধ্যে দুই শিশুকে প্রবেশন অফিসারের মাধ্যমে আইনগত ভাবে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে। অপর তিন জনের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করেছে। আজ রবিবার তাদেরকে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!