জুড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগী মনোনয়নে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগী মনোনয়নে অনিয়মের অভিযোগ

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

লাখ লাখ টাকার আগর ও আকাশমনী গাছ পাচার

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী বনবিভাগের পুঁটিছড়া বনবিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডলের বিরুদ্ধে সামাজিক বনায়নে উপকারভোগী সিলেক্টে উৎকোচ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার এসব অনিয়মের ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা সোমবার পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুঁটিছড়া বিটের আওতাধীন সংরক্ষিত বনের প্রায় ২৫ হেক্টর জমিতে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বনবিভাগ। এক পরিবার থেকে ১ জন উপকারভোগী নির্বাচনের নিয়ম থাকলেও পুঁটিছড়া বিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডল প্রকৃত অনেককে বঞ্চিত করে ১৫-২০ হাজার উৎকোচ আদায় করে এক পরিবার থেকে ৩-৪ জন উপকারভোগী নিয়ে সর্বমোট নিয়োগ ৬৫ জন উপকারভোগী সিলেক্ট করেছেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, ইউপি সদস্য নূর উদ্দিন, সাইফুল ইসলামসহ অনেকে অভিযোগে করেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বর্হিভুতভাবে বিট কর্মকর্তা প্রদীপ চন্ড মন্ডল স্থানীয় কাছিম আলীর পরিবার থেকে ৩ জন, আব্দুস সালাম সোহাগের পরিবার থেকে ৪ জন, সাদিম আলীর পরিবার থেকে ৩ জনসহ অসংখ্য পরিবার থেকে একাধিক ব্যক্তিকে উপকারভোগী সিলেক্ট করেছেন। এছাড়া ২০০১-০২ সালে বনায়নকৃত আগরগাছ ও ২০০৭-০৮ সালে সৃজিত লাখ লাখ টাকার আকাশমনি গাছ রাতের আধারে তিনি পাচার করেছেন।

এব্যাপারে জানতে পুঁটিছড়া বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলের সাথে সোমবার ও মঙ্গলবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনবন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বনবিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো আলাউদ্দিন জানান, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। কেউ তাকে অভিযোগ দেননি। বনমন্ত্রী বরাবরে যখন অভিযোগ দেওয়া হয়েছে, তখন উর্ধ্বতন মহল তদন্ত করে ব্যবস্থা নিবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!