বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদের দোয়া ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদের দোয়া ও আলোচনা সভা

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual8 Ad Code

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, গণতন্ত্রের মানসকন্যা , সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি এক দোয়া ও আলোচনা সভা করেছে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইন। এছাড়া সংগঠনের উপদেষ্টা জামাল আহমেদ এর স্বদেশ গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইনের সভাপতি আব্দুল হাই রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চুন্নুর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান চুন্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবু বক্কর, জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ, সহ-সভাপতি কালা মিয়া চৌধুরী , আরিফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিমন আহমেদ, জগলু আহমেদ, তোফায়েল আহমেদ রিংকু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল করিম।

Manual6 Ad Code

এছাড়া আরোও উপস্থিত ছিলেন হাসান আহমেদ, জুবেল আহমেদ, লিটন আহমেদ, রায়হান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাযয়ল আহমেদ রিঙ্কু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। তাই স্বৈরাচার কায়েম করতে দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করতেছে। এই সরকার নিজের ক্ষমতা এমন ভাবে আঁকড়ে ধরে আছে সেটা ঢাকতে গিয়ে একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে। পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয় এবং অবিলম্বে গৃহবন্দী থেকে স্থায়ী মুক্তির জন্য দাবি জানানো হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!