কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি 

  • শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কুড়িগ্রামের চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। এতে নদী তীরবর্তি মানুষের দূর্ভোগ বেড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে পড়েছে এসব এলাকার মানুষ। বন্যাকবলিত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের চিলমারী পয়েন্টের পানি পরিমাপক জোবায়ের রহমান জানান, গত ১ সপ্তাহ ধরে নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত-২৪ ঘন্টায় (বৃহষ্পতিবার বেলা ১২ পর্যন্ত) ব্রহ্মপুত্র নদের পানি ১২ সে.মি. বেড়ে বিপদ সীমার ৫০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীতে অব্যাহত পানি বৃদ্ধিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ কহিনুর বলেন, বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রি পৌঁছে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরো দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!