কুড়িগ্রামে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
কুড়িগ্রাম :: সড়ক দূর্ঘটনায় আহতরা চিকিৎসাধীন হাসপাতালে ।

Manual1 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর:: কুড়িগ্রামে বৈদ্যুতিক খুঁটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোচালকসহ আরও তিনজন আহত হয়েছে।

Manual4 Ad Code

নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙা গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে হাবিবুর রহমান হাবিবুল্লাহ (২৫) ও নাগেশ্বরী উপজেলার নওদাবশ ভাঙামোড় এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক গেন্দুর স্ত্রী রােবেয়া বেওয়া (৬৩)। পরে দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুর গ্রামের বাসিন্দা নুর আলী (৫৫) নামে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা জানান, কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক্টরের সঙ্গে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামমুখী যাত্রীবাহী অটোরিকশার ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মর্তুজা জানান, দুর্ঘটনা স্থলেই দুই যাত্রী হাবিবুর রহমান হাবিবুল্লাহ ও রাবেয়া বেওয়া নিহত হয়েছে। আহত হয় আরও চারজন। ঘটনার পরপরই ট্রাক্টরচালক পালিয়ে গেছেন।

Manual2 Ad Code

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!