শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া টমটম বাহুবল থেকে উদ্ধার : আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া টমটম বাহুবল থেকে উদ্ধার : আটক ২

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল, ১১ জুলাই :

মৌলভীবাজারের শ্রেীমঙ্গল থেকে চুরি হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) হবিগঞ্জেের  বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গত শুক্রবার (৩জুলাই) গভীর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখানের বেলতলী এলাকা থেকে মোঃ হেলাল মিয়ার মালিকানাধীন একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চুরি হয়। পরে মোঃ হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Manual8 Ad Code

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ ও হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের সম্বনয়ে বাহুবল উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটিসহ দুইজনকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানাসুত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার এস আই মুখলেছুর রহমান লসকরের নেতৃত্বে ও বাহুবল মডেল থানার এ এস আই মোস্তফা মাজেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাহুবল উপজেলার লোহাখলা গ্রামের ছুরুত আলীর বাড়িতে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করা হয় । পরে ঘটনার সাথে জড়িত থাকারঅভিযোগে শামীম আহমেদ (২৫) কে আটক করে। এবং ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অপর ব্যাক্তি বাহুবলের মিরপুর এলাকার শাকিল মিয়াকে আটক করা হয়। আটককৃত শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় আনা হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার এসআই মুখলেছুর রহমান লসকর জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের তত্ত্বাবধানে বাহুবল থানা পুলিশের সহযোগীতায় আমরা অটোরিকশা উদ্ধার করতে পেরেছি। চুরির ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরনের কর্মকান্ডের সাথে জড়িতের খুজেঁ বের করতে আমাদের অভিযান অব্যবহত থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!