আত্রাইয়ে নদীতে ডুবে শিশু নিখোঁজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

আত্রাইয়ে নদীতে ডুবে শিশু নিখোঁজ

  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিানধি ::

নওগাঁর আত্রাইয়ে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে আঁখি (১১) নামের এক শিশু। শিশু আঁখি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের তনশিয়ালা গ্রামের আশরাফুল ইসলামের কন্যা।

Manual8 Ad Code

জানা যায়, আঁখি তার মায়ের সাথে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে আসে। সেখানে গতকাল মঙ্গলবার বাড়ি সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। এদিকে সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরীদল এসে আত্রাই নদীতে উদ্ধার তৎপরতা চালায়।

Manual5 Ad Code

সংবাদ পেয়ে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫ টা) ডুবুরীদল নিখোঁজ আঁখিকে উদ্ধার করতে পারেনি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews