মৌলভীবাজার জাতীয় পার্টির দুই নেতা বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার জাতীয় পার্টির দুই নেতা বহিষ্কার

  • রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি ::
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পাটির বিরুদ্ধে অপপ্রচারের দায়ে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির দুই সদস্যকে বহিষ্কার করার হয়েছে। বহিস্কৃতরা হলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ শাহবুদ্দিন আহমদ ও মাহমুদুর রহমান।
রোববার (২৪ অক্টোবর) মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ১১টায় মৌলভীবাজার কোর্ট রোডস্থ সাকুরা মার্কেটে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির এক জরুরী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এই দুই নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ চালানো এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব কে নিয়ে একাধিকবার কু-রুচিপূর্ণ ও বিভ্রান্তকর বক্তব্য প্রচার করায় জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এই ধরনের সংগঠন বিরোধী কার্যকলাপ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করায় মৌলভীবাজার জেলা জাতীয় পার্টিকে বিতর্কিত ও সমালোচিত করা হয়ছে। এনিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি. এম. কাদেরের নির্দেশে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ শাহবুদ্দিন আহমদ ও মাহমুদুর রহমানকে সংগঠনের আহবায়ক কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!