ইতালি শ্রমিকলীগের সভাপতিকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ভেনিস নরসিংদীবাসী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ইতালি শ্রমিকলীগের সভাপতিকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ভেনিস নরসিংদীবাসী

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code
 ইতালি প্রতিনিধি ::
নরসিংদী জেলা সমিতি রোমের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ ইতালির সভাপতি আলহাজ আব্দুল হান্নান ইতালির ভেনিসে আগমনে নাগরিক সংবর্ধনা দিয়েছে ভেনিসে বসবাসকারী নরসিংদীবাসী। ০৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজ এর হলরুমে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী প্রবাসীরা।
ভেনিস আওয়ামীলীগ ,কুমিল্লা জেলা সমিতি, কিশোরগঞ্জ জেলা সমিতি, যুবলীগ , ভৈরব পরিষদ , ব্রাম্মণবাড়িয়া সমিতি, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি, ঢাকা এসোসিয়েশন ভেনিস, ঢাকা বিরিয়ানি হাউজ। মোস্তাক আহমেদের সভাপতিত্বে সোহানুর রহমান উজ্জ্বল ও সুমন সরকারের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি আলহাজ্ব আব্দুল হান্নান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিক সৈয়াল, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, ভৈরব পরিষদের প্রদান উপদেষ্টা সিরাজুল হক ,কিশোরগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম ,ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মিলন মোহাম্মদ,ভেনিস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার বেপারী, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি তাজুল ইসলাম , বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,ভেনিস আওয়ামীলীগের প্রবাস কল্যাণ সম্পাদক সবুজ সৈয়াল, যুবলীগের সভাপতি মোস্তফা সৈয়াল কালু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা ,যুবলীগের যুগ্ম সম্পাদক মোরাদ ঢালী , ভৈরব পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,স্বপন মিয়া, বাহার ঢালী , রাশেদ ভূঁইয়া,ইলিয়াস মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অচিরেই ভেনিসে শ্রমিকলীগের একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটিতে কোনো আঞ্চলিকতা না করে সকল জেলার নেতাকর্মীদের নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!