জুড়ীতে শীতার্তদের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে শীতার্তদের মাঝে প্রবাসীদের কম্বল বিতরণ

  • বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

আল আমিন আহমদ ::

Manual7 Ad Code

মাঘের শেষ এসে হঠাৎ শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে অসহায় দরিদ্র পরিবারের মানুষদের কষ্ট। সেই সব অসহায় দরিদ্র মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবাসীদের প্রিয় সংঘঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত।

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২টায় জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.এ.ই’র সহ-সভাপতি মো. মর্তুজ আলীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে ৩ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৭শত ৫০ পিচ কম্বল বিতরণ করা হয়। এসোসিয়নের পক্ষে থেকে সদর জায়ফরনগর ইউনিয়নে ১৩৫, পশ্চিম জুড়ী ইউনিয়নে ১১৭, পূর্বজুড়ী ইউনিয়নে ১১৭, গোয়ালবাড়ী ইউনিয়নে ১১৭, সাগরনাল ইউনিয়নে ১১৭, ফুলতলা ইউনিয়নে ১১৭ ও জুড়ী উপজেলা পরিষদকে ৩০ পিচ কম্বল দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুর নুর, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।

Manual1 Ad Code

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, দেশের যে কোন দুর্যোগ মুহুর্তে আমরা গরীব অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও আমাদের সংগঠনের পক্ষে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews