এভাবে ফিরে আসা ছিল অকল্পনীয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এভাবে ফিরে আসা ছিল অকল্পনীয়

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:ইউক্রেনে জাহাজে আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরেছেন। বুধবার দুপুর ১২টায় তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে নাবিকদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে বুধবার ঢাকা অবতরণ করে। তাদের জন্য বাইরে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। শতাধিক সংবাদকর্মীও ছিলেন বিমানবন্দরে।

Manual4 Ad Code

জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে লাশটি দেশে ফিরিয়ে আনা হবে।

জীবনশঙ্কা থেকে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন ২৮ নাবিক। ঢাকায় বিমানবন্দর থেকে বেরিয়ে গেটের সামনে অপেক্ষমান সাংবাদিকদের তারা বলেন, এভাবে এত দ্রুতসময়ে দেশে ফিরতে পারব ভাবিনি। দ্রুততম সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

সহকর্মীদের নিয়ে দেশে ফিরতে পেরে বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জি এম নূর ই আলম স্বস্তি প্রকাশ করে বলেন, এত দ্রুত সুস্থভাবে সবার ফেরা সম্ভব হবে- সেটা আমরা ভাবতেও পারিনি। দ্রুততম সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় সরকারপ্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Manual7 Ad Code

জাহাজটির মাস্টার নূর ই আলম বলেন, ‘দেশে সুস্থভাবে ফিরতে পেরে অনেক আনন্দিত। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় সংশ্লিষ্ট সবার তৎপরতায় নিরাপদে এবং দ্রুততম সময়ে দেশে ফিরতে পেরেছি। আমাদের পরিবার অপেক্ষায় ছিলেন, সবার চেষ্টায় ফিরতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে।’

রকেট হামলায় সহকর্মী হাদিসুরের মৃত্যু দেখা জাহাজটির মাস্টার আরও বলেন, ‘আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি, এটাই বড় কথা।’

জাহাজে রকেট হামলা হওয়ার পর বিএসসি, নৌপরিবহণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব সময় যোগাযোগ রাখা হয়েছিল জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইউক্রেন থেকে যুদ্ধ চলাকালে সেখান থেকে তাদের বের করে আনার জন্য পোল্যান্ড, অস্ট্রিয়া এবং রোমানিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মীরা যে পরিশ্রম করেছেন, সেজন্য তাদেরও ধন্যবাদ জানান মাস্টার।

মাস্টার বলেন, ‌‘সাধারণত আমার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কারো কথা হয় না, কিন্তু জাহাজে হামলার পর বিভিন্ন সময়ে আমাদের সার্বিক অবস্থা জানতে, আমরা কে কেমন আছি এসব জানতে… আমার সঙ্গে সরকারের কর্মকর্তারা কথা বলেছেন, সাহস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সব কাজ হয়েছে, সবার প্রতি আমি আসলেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, এভাবে ফিরতে পারব ভাবি নাই।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘এভাবে ফিরে আসা ছিল অকল্পনীয়। কারণ অনেক বড় বড় দেশ আছে যাদের নাগরিক এখনো দেশে ফিরতে পারেনি। আমাদের ছোট দেশ, কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও ডিপ্লোম্যাটদের (কূটনীতিক) সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।’

Manual2 Ad Code

নিজেরা নিরাপদে দেশে ফিরতে পারলেও সহকর্মী হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে রেখে আসতে হওয়ায় নূর ই আলম দুঃখ প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সরকার ও শিপিং করপোরেশনের কাছে তিনি আবেদন জানান, হাদিসুরের লাশ দ্রুত যেন দেশে আনা হয় এবং তার পরিবারকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!