জুড়ীর ইয়াবা নুরুলসহ ৩ সহযোগি কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীর ইয়াবা নুরুলসহ ৩ সহযোগি কারাগারে

  • মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

জুড়ী থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা নুরুল ইসলাম ওরফে ইয়াবা নুরুলকে দুই সহযোগীসহ আটক করেছে। রোববার ভোর রাতে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের হবিব আলীর বাড়ীতে ইয়াবা ও জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।‌ আটককৃত অপর দু’জন হল হবিব আলী (হবি) ও আহাদ মিয়া। পরে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে পুলিশ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, পুলিশের একটি টহল দল ইয়াবা ও জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদে হবিব আলী হবির বাড়ীতে অভিযান চালায়। পুলিশ দরজা খুলে ঘর তল্লাশি করতে চাইলে ভেতর থেকে ইয়াবা নুরুল ও তার সহযোগী হবি তাতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে ঘরে তল্লাশি শুরু করে। এর আগেই কয়েক সহযোগি ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। তল্লাশিতে ইয়াবা না পাওয়া গেলেও তাদেরকে আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

Manual6 Ad Code

‌ইউপি সদস্য জুনেদ জানান, হবিব আলী হবির বাড়িতে ইয়াবা ও জুয়ার আসর বসানো নিয়ে এলাকাবাসী প্রায়ই অভিযোগ করেন। তিনি এলাকার পরিবেশ বিনষ্টকারী এই ইয়াবা সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‌এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে দক্ষিণ সাগরনাল ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের ছোট ভাই ও জুড়ী উপজেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যবসার পাশাপাশি এলাকায় প্রায়ই ইয়াবা ও জুয়ার আসর বসায়। হবিব আলী হবির‌ বাড়ী ছাড়াও আরও একাধিক জায়গায় ইয়াবা ও জুয়ার আসর চলে রাত থেকে সকাল অবধি। কিন্তু অদৃশ্য শক্তির কারণে সে সব সময় থেকেছে ধরাছোঁয়ার বাইরে। কয়েক বছর আগে ইয়াবা পাচারকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ইয়াবা নুরুলকে তাড়া করলে বিজিবির সাথে তার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।‌ এর জেরে সে দীর্ঘদিন আত্মগোপনে থাকে।

Manual6 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। অভিযানকালে পুলিশের সাথেও তারা দুর্ব্যবহার করেছে। অভিযানে ইয়াবা পাওয়া না গেলেও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews