জুড়ীতে ভোক্তার অভিযান : ২ হাসপাতাল গুনল ৫০ হাজার টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ীতে ভোক্তার অভিযান : ২ হাসপাতাল গুনল ৫০ হাজার টাকা

  • সোমবার, ৩০ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual8 Ad Code

জুড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ। উক্ত অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সৈয়দ আরিফ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উক্ত অভিযানে জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। এছাড়া বদরউদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র সঠিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণঅধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং নিয়ম বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায় করায় আজকের অভিযানে ২টি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!