জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ডিএমএফ ডিগ্রীধারী চি‌কিৎসক‌দের জাতীয় সংগঠন বাংলা‌দেশ ডি‌প্লোমা মে‌ডি‌কেল এসোসিয়েশন বিডিএমএ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

২৮ জুন মঙ্গলবার জুড়ী সরকারী ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য় আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা, ঔষাধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠ‌নের কেন্দ্রীয় তথ‌্য ও গ‌বেষণা সহ সম্পাদক ও সমন্বয়ক মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ত্রাণ বিতরণ বিভাগ, ডাঃ এ কে এম সামছু‌দ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো, তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসুণ চম্পু, আল আমিন আহমদ, ডাঃ ক‌মলেন্দু রায়, ডাঃ মোঃ আব্দুল মু‌হিত, ডাঃ রাহুল কা‌ন্তি দাস, ডাঃ নিলয় , ডাঃ না‌দিয়া ফেরদৌস, ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাঈম , ডাঃ তামান্না শাওন পান্না , ডাঃ মিঠুন চন্দ্র নাথ, ডাঃ স্বপন তালুকদার, ডাঃ সালমা বেগম। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণে সা‌র্বিক সহযোগীতা করেন জুড়ী উপজেলা স্কাউটের সহকারী ক‌মিশনার এবাদুর রহমান। উক্ত ত্রাণ বিতরণে ১০০ প‌রিবা‌র কে চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন দেয়া হয়। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গা থেকে আগত রোগী‌কে চি‌কিৎসা সেবা ও বিনামূ‌ল্যে ঔষধ প্রদান করা হয়।

Manual5 Ad Code

কেন্দ্রীয় নেতা ডা. এ কে এম সামছুদ্দিন ব‌লেন ডি‌প্লোমা চি‌কিৎসকরা জাতীর জনকের ১ম পঞ্চবা‌র্ষিকী প‌রিকল্পনা প্রনয়‌ণের পর থে‌কে গ্রামীণ মানু‌ষের চি‌কিৎসা সেবা প্রদান ক‌রে যা‌চ্ছে এবং ভ‌বিষ‌্যতেও এই রকম সেবা অব‌্যহত থাক‌বে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews