জুড়ীর শাহপুরে বিতর্কিত ইমাম অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

জুড়ীর শাহপুরে বিতর্কিত ইমাম অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের শাহী ঈদগাহ বিতর্কিত এক ইমামকে অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয়।

Manual7 Ad Code

জানা গেছে, শাহপুর গ্রামের মৃত আব্দুস শহীদ বাদলের পুত্র মাওলানা শামছুল ইসলাম ২০০৯ সাল থেকে শাহপুর শাহী ঈদগাহের ঈদের জামাতের ইমামতি করে আসছিলেন। শামছুল ইসলামের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন ও বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা হওয়ায় দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। ওই সব ঘটনায় তাকে অপসারণের দাবী উঠে আসছিলো।

Manual3 Ad Code

এক পক্ষ তাকে অপসারণ এবং অন্য পক্ষ তাকে স্বপদে রাখার পক্ষে অবস্থান নেন। গত ঈদ উল ফিতরের নামাজের দিন উত্তেজনা দেখা দিলে মুসল্লিরা সিদ্ধান্ত নেন যে আগামী ঈদুল আযহায় নতুন ইমাম নিয়োগ দিয়ে ঈদের নামাজ পড়ানো হবে। মুসল্লিদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়ার পর সবাই তা মেনে নেন এবং নামাজ আদায় করেন। আগামী ১০ জুলাই রোববার পবিত্র ঈদুল আযহা। শাহী ঈদগাহের ইমাম নিয়ে আবারও উত্তেজনা দেখা দিলে শাহপুর গ্রামের হাজী আব্দুর রহিমের পুুত্র আব্দুল হান্নান গত ২৬ জুন মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট তোফায়েল আহমদের মাধ্যমে শাহপুর শাহী ঈদগাহের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বারি ও ঈদগাহের ইমাম মাওলানা সামছুল ইসলাম কে লিগ্যাল নোটিশ দেন।

Manual1 Ad Code

নোটিশ প্রাপ্তির পর নোটিশ গ্রহিতা ঈদগাহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমাণ ব্যক্তিবর্গের উপস্থিতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত ইমাম মাওলানা শামছুল ইসলামকে শাহী ঈদগাহের ইমামতি থেকে অব্যাহতি দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!