শায়েস্তাগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

শায়েস্তাগঞ্জে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা হবিগঞ্জ ::  

Manual8 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিন লেন্জাপাড়া এলাকায় এক সাড়াশি অভিযান চালায়। এসময় ৫ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

অপরদিকে মাদক মামলার আরেক পলাতক আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিন লেন্জাপাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ শাহিন মিয়া (৪০) কে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  উদ্ধারকৃত গাজার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা হবে। দীর্ঘদিন যাবত মাদক মামলা নিয়ে পলাতক ছিল গ্রেফতারকৃত শাহিন। বারবার অভিযান পরিচালনা করেও তাকে পাওয়া যাচ্ছিল না।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews