কুলাউড়া চারুহাট চিত্রাংকন একাডেমির রাতুলের জাতীয় পর্যায়ে সাফল্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া চারুহাট চিত্রাংকন একাডেমির রাতুলের জাতীয় পর্যায়ে সাফল্য

  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া :: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগীতায় গ বিভাগে (৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত) শিশুদের অধিকার সুরক্ষা বিষয়ের উপর চিত্র এঁকে দ্বিতীয় স্থান অর্জন করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার রাতুল চন্দ্র দত্ত। সে কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

একই বিভাগে চিত্রাংকন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকার সরকারী রুপনগর মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোছা: তানজিনা হোসেন। তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রণির শিক্ষার্থী কংকনা চাকমা।

Manual6 Ad Code

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু মিলনায়তনে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

Manual7 Ad Code

ক্রেস্ট গ্রহণ করছে রাতুল

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, বিশেষ অতিথি ছিলেন।বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, ইউনিসেফের শেলডন ইয়ল্ট।

রাতুলের ছবি আঁকার হাতেকড়ি শুরু হয়, কুলাউড়া চারুহাট চিত্রাঙ্কন একাডেমির প্রশিক্ষক জিয়াউল হক জিয়ার কাছে। সে কুলাউড়া উপজেলা পর্যায়ে প্রায় জাতীয় পর্যায়ে সকল প্রতিযোগীতায় সেরা তিনের মধ্যে অবস্থান করতো। পরবর্তীতে চিত্রশিল্পী নঈম দিপুর কাছেও চিত্রাংকন প্রশিক্ষক নেয়।

Manual7 Ad Code

তার এ সাফল্যে চারুহাট চিত্রাঙ্কন একাডেমি, নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও চিত্রশিল্পী নঈম দিপু গর্বিত।

রাতুলের বাবা নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চন্দ্র দত্ত ও মা হোসেনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্তা রাণী পাল।

ছেলের সাফল্যে মা বাবা গর্বিত তাঁরা বলেন, এ সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাতুল আগামীতেও লেখা পড়ার পাশাপাশি চিত্রাংকনে আরো বড় সফলতা অর্জন করুক এজন্য সকলের কাছে আশির্বাদ ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, রাতুলের বাড়ী উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামে। বর্তমানে পৌর শহরের দক্ষিণ মাগুরায় বসবাস করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!