জুড়ীতে গণঅনশন কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে গণঅনশন কর্মসূচি পালন

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual2 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী গণ অনশন করেছে জুড়ী উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

Manual6 Ad Code

শনিবার জুড়ী শহিদ মিনারে এ গণঅনশন কর্মসূচি পালিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলার সভাপতি (ভারপ্রাপ্ত)হরিপদ করের সভাপতিত্বে ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ দাসের পরিচালনায় এ গণ অনশন কর্মসুচীতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাস,উপজেলা

পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি বিমল মোদক, সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাস,পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস,জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অটন কুষাণ সিংহ শিবেন ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক করুনাময় দাস,কোষাধ্যক্ষ গোধিকা দাস রিপন, পশ্চিম জুড়ী ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দাস,

Manual2 Ad Code

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক চন্দন কুমার দাস,দপ্তর সম্পাদক খোকন দে,সদস্য অসিত দাস,ছাত্রযুব ঐক্য পরিষদের আহবায়ক তপন তান্তি দাস, জুড়ী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমুখ।

গণঅনশন কর্মসুচীতে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক,জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম,

Manual4 Ad Code

যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,জুড়ী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান,দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসাইন, সালমান আহমদ প্রমুখ।সংহতি প্রকাশ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পানি,জুস পান করিয়ে তাদের অনশন কর্মসুচী সমাপ্ত করান।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবিগুলো হলোঃসংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তিচুক্তি ও পাবর্ত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews