রাস্তায় টয়লেটের মলযুক্ত পানি : পথচারীদের চরম দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাস্তায় টয়লেটের মলযুক্ত পানি : পথচারীদের চরম দুর্ভোগ

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০
আত্রাই : টয়লেটের মলযুক্ত পানিতে কর্দমাক্ত রাস্তা। ছবি : এইবেলা

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে অপরিকল্পিত ভাবে রাস্তার উপর টয়লেটের হাউস নির্মাণ করায় পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্তমানে টয়লেটের হাউস ভরে গিয়ে মলযুক্ত পানি প্রতিনিয়ত রাস্তায় জমে থাকার কারনে জনসাধারণের চলাচল কষ্টকর হয়ে পড়েছে।

জানাযায়, আত্রাই উপজেলা পরিষদ নিউমার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে সোনালী ব্যাংক, আত্রাই শাখা। এ ব্যাংকের টয়লেটের হাউস নির্মাণ করা হয়েছে নিউমার্কেটের রাস্তার উপর। মার্কেটের এ রাস্তার দুই পার্শে রয়েছে দোকানপাট। মাঝ দিয়ে তৈরি রাস্তা দিয়ে দুই পার্শের দোকানীসহ লোকজনদের চলাচল করতে হয়। এ রাস্তা দিয়ে ভটভটি, রিক্সা ভ্যান, সাইকেল মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহনও চলাচল করে থাকে।

Manual6 Ad Code

এ রাস্তার উপর নির্মিত ব্যাংকের টয়লেটের হাউস ভরে গিয়ে মলযুক্ত পানি প্রতিনিয়ত রাস্তায় জমে থাকার কারনে জনসাধারণ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক সময় যানবাহনের চাকার পানি ছিটকে পড়ে পথচারীদের পোষাক পরিচ্ছদ নষ্ট হয়ে যায়।

Manual6 Ad Code

স্থানীয় ব্যবসায়ী পলাশ বলেন, আমাদের দোকানের সামনে সব সময় টয়লেটের পানি জমে থাকার কারনে ক্রেতারা আমাদের দোকানে আসতে পারে না। ফলে ব্যবসায়ীকভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। উপজেলা পরিষদ প্রতি মাসে ব্যাংকের কাছ থেকে মোটা অংকের ভাড়া নেয়। অথচ এমন একটি সমস্যার সমাধানে তাদের আন্তরিকতার খুব অভাব।

Manual4 Ad Code

সোনালী ব্যাংক লিমিটেড আত্রাই শাখা ব্যবস্থাপক এবিএম আব্দুল হাকিম বলেন, বিষয়টি উপজেলা পরিষদকে একাধিকবার জানানো হয়েছে। তারা যদি সংস্কার করে না দেন, তাহলে আমাদের করার কিছু নেই। কারন আমরা এখানে ভারাটিয়া হিসেবে রয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা আছে। এ সমস্যার স্থায়ী সমাধানে আমরা প্রায় দেড় কোটি টাকার একটি প্রজেক্ট প্রণয়ন করছি। এটি বাস্তবায়ন করতে পারলে উপজেলা ভূমি অফিস, ইউপি কার্যালয়, ব্যাংক ও পাথাইলঝাড়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকার পানি ও বর্জ নিষ্কাশনে আর সমস্যা থাকবে না।

Manual1 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!