জুড়ীর মুন্না বাঁচতে চায় : প্রয়োজন আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুড়ীর মুন্না বাঁচতে চায় : প্রয়োজন আর্থিক সহায়তা

  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি ::  আহসান করিম মুন্না (২৮)। সে মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনতৈল গ্রামের নাজমুল ইসলাম বাকী ও নাজমা আক্তার আলেয়া দম্পতির কনিষ্ট পুত্র। জন্মলগ্ন থেকেই হার্টের নানা সমস্যায় ভুগছেন এই যুবক। কিন্তু পরিবার আর্থিক স্বচ্ছল না হওয়ায় তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। কিন্তু সে বাঁচতে চায়।

Manual1 Ad Code

অসুস্থ মুন্নাকে নিয়ে রাজধানীসহ দেশ সেরা চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে তাঁর পরিবার। চিকিৎসক ওপেন হার্টসার্জারি করার পরামর্শ দিলেও মুন্নার বয়স বেশি হওয়ায় সার্জারী ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। দেশের চিকিৎসকরা উন্নতর চিকিৎসার জন্য মুন্নাকে ভারতের দেবী শেঠির শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে চিকিৎসা ব্যয় প্রায় সাত লক্ষ টাকার অধিক হওয়ায় ব্রেন স্টোক করা অচল বাবা আর দারিদ্র্য পরিবারের পক্ষে তা বহন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

Manual4 Ad Code

মুন্না’র মা নাজমা আক্তার আলেয়া জানান, বতর্মানে মুন্না’র শারিরীক অবস্থা অনেক খারাপ। অনেক সময় সম্পুর্ন শরীর নীল হয়ে যায়। প্রতি তিনমাস অন্তর রক্তের প্রয়োজন পড়ে। এছাড়াও প্রতিমাসে প্রায় ৫’হাজার টাকার অধিক ঔষধ সরবরাহ করতে হয়। যা আমাদের পক্ষে বহন করাটা অনেক কষ্টসাধ্য। মুন্না’র জীবন বাঁচাতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তার জননী। মুন্নার বিকাশ নাম্বার 01778-287119

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!