সিলেটে সাবেক ঢাবিয়ানদের মিলনমেলা ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিলেটে সাবেক ঢাবিয়ানদের মিলনমেলা ও ইফতার মাহফিল

  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা সাবেক শিক্ষার্থীদের যাঁরা পেশাগত কারণে ও জন্মসূত্রে সিলেটে বসবাস করছেন তাঁদের সমন্বয়ে গড়ে ওঠেছে ড্ইিউ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সিলেট। এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ২৯ মার্চ শাহজালাল মাজারগেটের একটি অভিজাত হোটেলে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে চাকুরী করা ও অবসরে যাওয়া সাবেক ঢাবিয়ানদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

Manual7 Ad Code

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, ওই সংগঠনের সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাদল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কেরাত পাঠ করেন সাবেক ঢাবিয়ান হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল রাশেদ। মোনাজাত করেন শাহজালাল দরগাহ মসজিদের ইমাম ও খতিব আল্লামা মুহিবুল হক গাছবাড়ি।

Manual6 Ad Code

সাবেক ঢাবিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসএম সাইফুল ইসলাম, ড. মো. আশরাফ উদ্দিন, ড. মো. আব্দুল গণি, ড. সৈয়দ আশরাফুর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধামো. আবুল কালাম, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী, সোনালী ব্যাংকের জিএম মো. জামান মোল্লাসহ বিশিষ্টজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!