ওসমানীনগরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ওসমানীনগরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গত রোববার দিনগত গভীর রাতে উপজেলার কাগজপুর-ভাগলপুর এলাকা থেকে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক ও ডাকাতিকাজে ব্যবহিৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

Manual5 Ad Code

আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার মৃত চেনু মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোখলেসুর রহমান, বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব উল্যার ছেলে আবুল হোসেন রিপন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার জমির আলির পুত্র সুজাত আলী এবং ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্যার ছেলে নজরুল ইসলাম।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিনগত গভীর রাতে উপজেলার কাগজপুর-ভাগলপুরগামী সড়কের দক্ষিন পাশে খালি ভিটার অবস্থান নিয়ে আশ পাশের এলাকায় ডাকাতি করার জন্য দেশীয় তৈরী অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে ১২/১৩ জনের একটি ডাকাতদল ডাকারি প্রস্তুুতি করছে বলে সমবেত হয় ডাকাতদল। বিষয়টির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের টহল টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ১জনকে আটক করা হয়।

Manual7 Ad Code

এসময় ডাকাতদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহিৃত ১টি দারালো চাকু, ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি কুড়াল, ১টি দা ও ১টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে মোখলেসুর রহমানের বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ১২টি, আবুল হোসেন রিপনের বিরুদ্ধে ৮টি, নজরুলের বিরুদ্ধে ৪টি চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে পুলিম জানেিয়ছে।

ওসমানীনগর থানার ওসি এস এম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুুতিকালে ৪ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!